খুলনা অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতি বিষয়ক সভা

অগ্রণী ব্যাংক পিএলসির খুলনা সার্কেলাধীন অঞ্চল, করপোরেট শাখা প্রধান ও শাখা ব্যবস্থাপকের সঙ্গে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ব্যবসায়িক অগ্রগতিবিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার খুলনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মুরশেদুল কবীর। সভায় বক্তব্য রাখেন উপব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম ও মো. আবুল বাশার, মহাব্যবস্থাপক (ক্রেডিট) মো. শামছুল আলম। বিজ্ঞপ্তি