ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (১১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম। 

নিহতরা হলেন, কাশেম শিকদার (৪০), তার ভাই নাজমুল শিকদার (৩৭) ও তার ছেলে মোরসালিন (৮)। তাদের সবার বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার কোয়ালদিয়া গ্রামে।   

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল বাকি জানান, শনিবার বেলা ১১টার সময় ভাঙ্গা থেকে মোটরসাইকেলযোগে ফরিদপুর যাচ্ছিলেন বাবা-ছেলে ও তার ভাই। পথিমধ্যে ভাঙ্গা উপজেলার হামিরদী নামক স্থানে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোরসালিনের মৃত্যু হয়। পরে আহত কাশেম ও নাজমুলকে ভাঙ্গা থেকে ফরিদপুর মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। 

মোটরসাইকেল এর বেপরোয়া গতি এবং ট্রাক চালক ট্রাফিক আইন না মানার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।