দৈনিক আজকালের খবরের অপরাধ বিভাগের রিপোর্টার ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য বেলাল উদ্দিন সেতু সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ক্র্যাব।
সেতু জানান, শনিবার তিনি বেড়িবাঁধ হয়ে রিকশায় করে যাচ্ছিলেন। এ সময় রিকশা আটকিয়ে কয়েকজন সন্ত্রাসী তাকে ব্যাপক মারধর করে। এমনকি এলাকা ছেড়ে যাওয়ার হুমকি দেন সন্ত্রাসীরা। বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বেলাল উদ্দিন।
এদিকে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খান ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
সেতুর সাথে কথা বলে জানা গেল, কিশোর গ্যাং নিয়ে রিপোর্ট করার জন্য তথ্য সংগ্রহ করছিল। দুর্বৃত্তদের ওই গ্রুপের লোকজন সেতুকে পেয়েই নিষ্ঠুরভাবে মারপিট শুরু করে এবং এলাকা ছাড়ার হুমকি দেয়। না হলে ভবিষ্যতে তার পরিবারের ক্ষতি করারও ভয় দেখায়। পেশাগত কাজ করতে গিয়ে একজন ক্রাইম রিপোর্টার এভাবে দিনে দুপুরে যেভাবে হামলার শিকার হলো, এর বিরুদ্ধে ক্র্যাবকে শক্ত অবস্থান নিতে হবে। মামলা রেকর্ডসহ নিউজ না হলে দুর্বৃত্তরা পেয়ে বসবে। আশা করি কার্যনির্বাহী কমিটি এ বিষয়ে জোড়ালো ভূমিকা রাখবে। যদিও তারা এরই মধ্যে বেশ তৎপর ছিল বলেই লক্ষ্য করেছি।