ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির নতুন পর্ষদ ঘোষণা করা হয়েছে। এতে জয়ন্ত কুমার দেব সভাপতি ও ড. তাপস চন্দ্র পালকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। গত শুক্রবার ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে পরবর্তী সময়ে দুই বছরের জন্য নতুন এই কমিটি ঘোষণা করা হয়।
দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন। অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য মো. সোলায়মান সেলিমসহ সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতারা।
বিশিষ্ট সমাজ সেবক জয়ন্ত কুমার দেব ঢাকা বিশ^বিদ্যালয়ের ফার্মেসি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল মার্কেন্টাইল ব্যাংকের সিএফও। তিনি ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি ও ঢাকা ইউনিভার্সিটি এলামনাই অ্যাসোসিয়েশনের আন্তর্জাতিক যোগাযোগবিষয়ক সম্পাদক। বিজ্ঞপ্তি