শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তুলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মাহমুদউল্লাহ রিয়াদ। রিয়াদ ফিফটি করে আউট হন ইনিংস শেষ হওয়ার ২ ওভার আগে। ফেরার আগে করেছিলেন ফিফটি। আর শেষবেলায় এসে ঝড় তুলেছিলেন জাকের আলি অনিক। তাতে বাংলাদেশ পায় ১৫৭ রানের সংগ্রহ।
১৫ বা এর কম রানে ৩ উইকেট হারানোর পর বাংলাদেশের সর্বোচ্চ স্কোর এটি। আগের সর্বোচ্চ ছিল ২০১২ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে ১২৮ রান, যে ম্যাচ বাংলাদেশ হেরেছিল শেষ বলে গিয়ে ১ উইকেটে।
শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটিংয়ের গতিপথটা এমন। ১৫ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর নাজমুলকে নিয়ে মাহমুদউল্লাহ গড়েন ৬৯ রানের জুটি। মাহমুদউল্লাহ অবশ্য শেষ করে আসতে পারেননি। ক্যারিয়ারের অষ্টম ফিফটির পরপরই থামেন। তার আগে সাকিবকে নিয়ে যোগ করেন আরও ৩৯ রান।
সাকিবের পর মাহমুদউল্লাহ দ্রুত ফেরায় শেষ দিকেও ধাক্কা খায় বাংলাদেশ। জাকের আলীর ১১ বলে ২৪ রানের ঝড়ে অবশ্য ১৫০ পেরিয়ে ভালো একটা সংগ্রহই পেয়েছে স্বাগতিকেরা। শেষ ২ ওভারে উঠেছে ২৯ রান।