এমবাপ্পের প্রশ্নে আনচেলত্তি 'গুরুত্বপূর্ণ অনেক কাজ আছে'

কিলিয়ান এমবাপ্পের সম্ভাব্য নতুন ঠিকানা রিয়াল মাদ্রিদ। তবে এমবাপ্পের সম্ভাব্য নতুন অভিভাবক এই প্রসঙ্গে কোনো কথা বলতেই আগ্রহী নন।

কিলিয়ান এমবাপেকে নিয়ে এখন কোন কথা বলতে রাজি নন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। শনিবার রিয়াল মাদ্রিদ ৪-০ গোলে হারিয়েছে গ্রানাডাকে।

ম্যাচের পর আনচেলত্তির কাছে প্রশ্ন করা হয় এমবাপ্পের রিয়ালে আসা নিয়ে। উত্তরে আনচেলত্তি বলেন, 'এই প্রসঙ্গ (এমবাপ্পের রিয়ালে আসা) নিয়ে এখন ভাবছি না। এই মুহূর্তে আমাদের আরও গুরুত্বপূর্ণ কিছুতে মনোযোগ দেওয়ার আছে। আরও অনেক কিছু ভাবার আছে, করার আছে।'

লা লিগা জিতেছে রিয়াল। এবার চ্যাম্পিয়নস লিগ ফাইনালেও উঠেছে তারা। চ্যাম্পিয়নস লিগের আগে অন্র কিছু ভাবতে চাইছেন না আনচেলত্তি। 'আমাদের ভাবনা খুবই পরিষ্কার যে, ১ জুন পর্যন্ত (চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল) কী কী নিয়ে ভাবতে হবে আমাদের।'

বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, মৌসুম শেষ হওয়ার পরই এমবাপ্পের যোগদানের আনুষ্ঠানিক ঘোষণা দেবে রিয়াল।