লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত

নড়াইলের লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় রাজুপুর কিন্ডার গার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আবু দাউদ চুন্নু মোল্যা (৫২) নিহত হয়েছেন। শনিবার দিনগত রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ।

চুন্নু লোহাগড়া উপজেলার আমাদা গ্রামের হাফিজার রহমান মোল্যার ছেলে। বর্তমানে গোপীনাথপুর এলাকায় বসবাস করতেন। 

পারিবারিক সূত্রে জানা গেছে, আবু দাউদ চুন্নু গত ৯ মে সকালে বাইসাইকেলে লক্ষীপাশা পল্লীবিদ্যুৎ অফিসের সামনে পৌঁছলে ওই এলাকার মুছা বিশ্বাস দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় তাকে (চন্নু) ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় চুন্নু মোল্যা গুরুতর আহত হলে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। লাইভ সাপোর্টে থাকার পর শনিবার দিনগত রাত আড়াইটার দিকে তিনি মারা যান। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেছেন।