বাগাতিপাড়ায় ওজনে কম দেওয়ায় ২ প্রতিষ্ঠানকে জরিমানা 

নাটোরের বাগাতিপাড়ায় বিএসটিআই'র অভিযানে ২ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওজন ও পরিমাপে কম দেওয়ার অপরাধে তাদের এ জমিরানা করা হয়।

রবিবার (১২ মে) বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয় ও বাগাতিপাড়া  উপজেলা প্রশাসনের সমন্বয়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জ্বালানি তেল ওজনে কম দেওয়ায় মেসার্স এস. এম ট্রেডার্সকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া একই অপরাধে অপর প্রতিষ্ঠান মেসার্স মন্ডল ট্রেডার্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুরাইয়া মমতাজ। এ সময় বিএসটিআই’র কর্মকর্তারা জানান, জনস্বার্থে এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।