খুলনা, পটুয়াখালি এমনকি বঙ্গোপসাগরের বিচ্ছিন্ন দ্বীপ মহেষখালির মাতারবাড়ি থেকেও পুরস্কার নিতে ঢাকায় চলে এলেন তারা। পুরস্কার দিচ্ছিলো খেলাধুলাকে কেন্দ্র করে তৈরি হওয়া বিশ্বের প্রথম সামাজিক যোগাযোগমাধ্যম গেমপ্লিফাই এক্সওয়াইজেড।
গেমপ্লিফাইকে মানুষের মধ্যে ছড়িয়ে দেয়া এবং এর ব্যবহারকারীদের নিত্য-নতুন অভিজ্ঞতা দেয়ার লক্ষ্যেই ক্রীড়াভিত্তিক ওয়েবসাইটটি আয়োজন করে থাকে কুইজ প্রতিযোগিতার। প্রতি তিন মাস পরপর সর্বোচ্চ পয়েন্টধারীদের মধ্য থেকে নির্দিষ্ট সংখ্যক ব্যবহারকারীকে বিজয়ী ঘোষণা করে পুরস্কার দেয় তারা। চতুর্থ আয়োজনে শনিবার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিম।
এ সময় উপস্থিত ছিলেন এক্সওয়াইজেড ক্লাউড বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মাহফুজুর রহমান, প্রোডাক্ট ম্যানেজার ওমর ফারুক খান, প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রহমান আদনান, কাস্টমার সার্ভিস অফিসার মোঃ রাশিদুল হাসান রাসেলসহ গেমপ্লিফাই পরিচালনা পরিষদের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি জাভেদ ওমর বলেন, ‘বাংলাদেশের মানুষ খেলাপ্রেমী। আমরা যখন খেলতাম, তখন থেকে দেখে আসছি, এ দেশের মানুষকে সফলতা উপহার দিতে পারলে তারা কতটা খুশি হয়। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় নেমে উৎসব করতে দেখেছি। তখন থেকে মনে হয়েছে, বাংলাদেশের মানুষকে শুধুমাত্র খেলাধুলাই এক করতে পারে।’
গেমপ্লিফাইয়ের এবারের রাউন্ডে সর্বোচ্চ পয়েন্ট পেয়ে প্রথম পুরস্কার আইফোন প্রো-১৫ জয় করেছেন হাসিবুল নাইম। অ্যান্ড্রয়েড ফোন বিজয়ীরা হলেন তানিয়া আক্তার, সুরাইয়া, শাখাওয়াত হোসেন, ফয়সাল করিম, মারজান, আকাশ, হুরাইরা মাফিয়া, মউ আক্তার এবং সজিব ভূঁইয়া। এছাড়া গেমপ্লিফাইয়ের কুইজ প্রতিযোগিতার বিজয়ীরা আরও জিতে নেন ২৮ ইঞ্চি, ৩২ ইঞ্চি রঙ্গিন টিভি, মাইক্রোওয়েব ওভেন, ব্লেন্ডার, স্মার্টওয়াচ এবং জার্সি।