শত পর্বে দুই ধারাবাহিক

একসঙ্গে শত পর্বের মাইলফলক স্পর্শ করছে মাছরাঙা টেলিভিশনের দুই ধারাবাহিক নাটক ‘ক্যাম্পাস’ এবং ‘উড়ালপঙ্খী’। প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায় ‘ক্যাম্পাস’ এবং ৮:৪০ মিনিটে প্রচারিত হয় ‘উড়ালপঙ্খী’। ১২ মে প্রচার হয়েছে নাটক দুটির ১০০তম পর্ব। ‘ক্যাম্পাস’ পরিচালনা করেছেন তুহিন হোসেন। এতে অভিনয় করেছেন রওনক হাসান, অর্ষা, চাষী আলম, পাভেল, মিহি আহসান, এমিলা হক, সুষমা সরকার, মাহা, শিবলি নোমান, তানজিম হাসান অনিক, আহসান হাবিব নাসিম। বিভাগীয় শহরের একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক দল তরুণ-তরুণীর গল্প নিয়ে নির্মিত হয়েছে এটি। অন্যদিকে, ইদ্রিস হায়দারের রচনা ও পরিচালনায় ‘উড়ালপঙ্খী’ নাটকের গল্প আবর্তিত হয়েছে গ্রামের বিচিত্র একটি পরিবারকে ঘিরে। এতে অভিনয় করেছেন মীর সাব্বির, উর্মিলা শ্রাবন্তী কর, ইমতু, শশী, মুসাফির সৈয়দ বাচ্চু, শম্পা রেজা, মনিরা মিঠু, কচি খন্দকার, অনন্ত হীরা, সঞ্চিতা দত্ত, শেখ স্বপ্না প্রমুখ।