মা হতে যাচ্ছেন লাক্স তারকা ফারিয়া শাহরিন। মা দিবসেই এই বিশেষ খবরটি জানালেন অভিনেত্রী। ২০২১ সালের ফেব্রুয়ারিতে মাহফুজ রায়ানের সঙ্গে বাগদান হয় তার, গত বছর জুলাইয়ে বিয়ে সম্পন্ন হয়।
মাকে হারানোর বেদনা এখনো সামলাতে পারেননি অভিনেত্রী। মা দিবসে সকালে ঘুম থেকেই উঠেই অঝোরে কেঁদেছেন চিত্রনায়িকা পূজা। গত ২৪ মার্চে পূজার মা ঝর্ণা রায় মারা যান।
চলে গেলেন স্বাধীন চলচ্চিত্র জগতের অগ্রদূত মার্কিন নির্মাতা, প্রযোজক, এবং অভিনেতা রজার করম্যান। তার বয়স হয়েছিল ৯৮ বছর। ৯ মে যুক্তরাষ্ট্রের সান্তা মনিকায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়েছে।
শ্রীদেবীকে সম্মান জানাতে মুম্বাইয়ের এক জংশনের নাম পাল্টে অভিনেত্রীর নামে রাখতে যাচ্ছে সিটি করপোরেশন। লোখন্ডওয়ালা কমপ্লেক্সের নাম বদলে করা হচ্ছে শ্রীদেবী কাপুর চক।
শাকিব খানের বিগ বাজেটের সিনেমা ‘তুফান’ মুক্তি পাবে আসন্ন ঈদুল আজহায়। এরই মধ্যে আইন ভঙ্গের অভিযোগ উঠল, সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। সেন্সর না করিয়েই টিজার প্রচার করছে সিনেমা হল।