বাংলাদেশের বিশ্বকাপের দল ঘোষণা মঙ্গলবার

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার কথা ছিল গতকাল রবিবার। তবে সেটা না করে আজ করার পরিকল্পনা ছিল। কিন্তু সেটাও হচ্ছে না। শেষ পর্যন্ত জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আগামীকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বিশ্বকাপের দল ঘোষণা করা হবে।

বিসিবির মিডিয়া বিভাগ দল ঘোষণার এই নতুন সময়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

মূলত দল ঘোষণা প্রক্রিয়ায় বাধা এসেছে তাসকিন আহমেদের জন্য। তার অপ্রত্যাশিত ইনজুরির কারণেই দল ঘোষণায় বিলম্ব। পুরনো সমস্যা সাইড স্ট্রেইনের সমস্যা ফিরে আসায় বিশ্বকাপে অনিশ্চয়তার শঙ্কায় আছেন তারকা এই পেসার। ইনজুরির আদৌ কি অবস্থা জানতে তাসকিনের এমআরআই রিপোর্টের জন্য অপেক্ষায় এখন বিসিবি। রিপোর্ট হাতে পাওয়ার পরই বোঝা যাবে বিশ্বকাপে তিনি খেলতে পারবেন কি না।