বিশ্বকাপের আগে দেশের মাটিতে শেষ অনুশীলন শান্তদের

আজ রাতে বিশ্বকাপের উদ্দেশে দেশ ছাড়বেন বাংলাদেশ জাতীয় দরে ক্রিকেটাররা। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে রয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। তার আগে দেশের মাটিতে আজ সকালে শেষ অনুশীলনে নামেন ক্রিকেটাররা।

অনুশীলন করেছেন ট্রাভেল রিজার্ভ হিসেবে দলের সঙ্গে থাকা হাসান মাহমুদ ও আফিফ হোসেন ধ্রুবকে। যুক্তরাষ্ট্র সিরিজে এ দুজনেরই ম্যাচ খেলার কথা রয়েছে।

অনুশীলনে ব্যস্ত হাসান মাহমুদরা

অনুশীলনের পর আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেবেন ক্রিকেটাররা। এর পর গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন অধিনায়ক শান্ত ও কোচ চন্ডিকা হাথুরুসিংহে।