গাইবান্ধায় বজ্রপাতে কৃষকের মৃত্যু 

গাইবান্ধার সাঘাটা উপজেলায় জমিতে ধান কাটার সময় বজ্রপাতে শিপন মিয়া (২২) নামের এক যুবক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৫ মে) দুপুরে উপজেলার মুক্তিনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত কৃষক ওই ইউনিয়নের বেলতৈল গ্রামের মোকলেছ মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন মুক্তিনগর ইউপি সদস্য আবদুল হালিম। তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, নিহত শিপন মিয়া তার বাড়ির পাশে অন্য এক যুবককে সঙ্গে নিয়ে  নিজের জমিতে ধান কাটতে যান। বেলা ১২ টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে ছিল। বৃষ্টির মধ্যেই শিপন মিয়া ধান কাটতে ছিলেন। 

এ সময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটলে শিপন মিয়া মাটিতে পড়ে যায়। পরে  তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা।