সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ময়মনসিংহ সিভিল সার্জনের কার্যালয় ও এর অধীন বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলোতে ছয় ক্যাটাগরির পদে ১৪তম, ১৬তম ও ১৯তম গ্রেডে ২৬১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৮ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: ময়মনসিংহ সিভিল সার্জনের কার্যালয় ও এর অধীন বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান।
পদসংখ্যা: ৬টি।
জনবল নিয়োগ: ২৬১ জন।
১। পদের নাম: পরিসংখ্যানবিদ
পদসংখ্যা: ৭
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান/গণিত/অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
২। পদের নাম: স্টোরকিপার
পদসংখ্যা: ১২
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পাস
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৩। পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৫
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পাস।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৪। পদের নাম: স্বাস্থ্য সহকারী
পদসংখ্যা: ২৩১
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পাস
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৫। পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ৪
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (অষ্টম শ্রেণি) পাস বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে।
অন্যান্য যোগ্যতা: গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ি চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৬। ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ৩
শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত বোর্ড থেকে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বয়স: ৮ মে ২০২৪ তারিখে আবেদনকারীর বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন। নিয়োগের বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।
আবেদন শেষ সময়: ২৮ মে পর্যন্ত আগ্রহীরা আবেদন জমা দিতে পারবেন।
আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৫ নম্বর পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা টেলিটক প্রি–পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে। আর ৬ নম্বর পদের জন্য আবেদন ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।