ডায়াগনস্টিক সেন্টারে এসি বিস্ফোরণে প্রাণ গেল মালিকের

কুমিল্লার দাউদকান্দিতে ডায়াগনস্টিক সেন্টারে এসি বিস্ফোরণে হাসান সরকার (৪৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত সোয়া ৯টায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

হাসান তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের জিয়ারকান্দি সরকার বাড়ির জিলানী সরকারের ছেলে। তিনি দাউদকান্দি উপজেলার গৌরীপুর ভুলিরপার জিলানী ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী।

বিষয়টি নিশ্চিত করেছে হাসান সরকারের চাচাতো ভাই জেলা আওয়ামী লীগ নেতা সারোয়ার হোসেন সরকার বলেন, গত সোমবার (১৩ মে) রাত সাড়ে ১১টায় দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকার নিজ প্রতিষ্ঠান জিলানী ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে এসি বিস্ফোরণে হাসান সরকার আহত  হয়েছিলেন। এতে তার শরীরের ৮০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।