রাজধানীতে অজ্ঞাত যানের ধাক্কায় তরুণী নিহত

রাজধানীর ডেমরা চৌরাস্তা এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক তরুণী নিহত হয়েছেন। তিনি ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে জানা গেছে। 

গতরাত সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডেমরা থানা উপ-পরিদর্শক (এসআই) মো. তৌহিদুল ইসলাম জানান, ওই তরুণী ভবঘুরে প্রকৃতির। ওই এলাকার ফুটপাতে থাকতো। রাত আনুমানিক তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে ডেমরা চৌরাস্তায় রাস্তা পার হওয়ার সময় কোন যানবাহন তাকে ধাক্কা দিয়ে চলে গেছে। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহত ওই তরুণীর পরিচয় সনাক্তের জন্য সিআইডির ফরেনসিক টিম তার ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে। তবে এতেও তার নাম পরিচয় জানা সম্ভব হয়নি।