ভাইরাল ছবিটি কি আসলেই দীপিকার?

২৯ ফেব্রুয়ারি প্রথম তাঁরা সুখবর প্রকাশ করেছিলেন। বলিউড দম্পতি রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোন জানিয়েছিলেন যে, তাঁদের পরিবারে নতুন সদস্য আসতে চলেছে। তার পর থেকেই দম্পতিকে নিয়ে অনুরাগীদের কৌতূহল। এ বার তাঁদের আসন্ন সন্তানের সোনাগ্রামের ‘ছবি’ ভাইরাল হয়েছে!

নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে এক যুগলকে। দু’জনেরই মাথায় টুপি। নারীর টুপিতে লেখা মা এবং পুরুষটির টুপিতে লেখা বাবা। মহিলাটির হাসির যেটুকু ঝলক মিলেছে, তা দেখে অনেকে দীপিকার সঙ্গে মিল খুঁজে পেয়েছেন। তার থেকেও উল্লেযোগ্য বিষয়, মহিলার হাতে একটি সোনোগ্রামের ছবি। সেখানে মাতৃজঠরে একটি ভ্রূণের ছবি দেখা যাচ্ছে।

সামাজিক মাধ্যমে এই যুগলকে রণবীর-দীপিকা বলে দাবি করেছেন অনেকেই। কিন্তু রণবীর-দীপিকা তাঁদের সমাজমাধ্যমের অ্যাকাউন্টে এ রকম কোনও ছবি পোস্ট করেননি।

এই ছবিটিকেই রণবীর-দীপিকার ছবি বলে প্রচার করা হচ্ছে। ছবি: এক্স থেকে।

1715872863_inside-1

ফলে অনুরাগীদের একটি বড় অংশের মনে দানা বেঁধেছে সন্দেহ। আসলে এই ছবিটি নকল। হালিমে কাক নামে তুরস্কের এক জন মডেল-কন্যা ১৩ মে তাঁর মাতৃত্বকালীন অবস্থার কথা ঘোষণা করেন। সেই ছবিকেই রণবীর-দীপিকার ছবি বলে প্রচার করা হয়েছে। নেটাগরিকদের একাংশের অনুমান, এই ছবিতে কৃত্রিম বুদ্ধিমত্তারও (এআই) ব্যবহার করা হয়েছে।