আড়ি

মেঘের ফাঁকে ঝিলিক দিয়ে

সূর্য দিল উঁকি,

বলছে খুকু, সূর্যিমামা

খেলছো বুঝি টুকি!

 

কেমন করে একা একা

থাকো আকাশ নীলে?

নাও না এসে আমায় তুমি

খেলবো দুজন মিলে!

 

এই যে আবার আড়াল হলে

চলেই গেলে বাড়ি!

দুষ্টু তুমি, দিয়েই দিলাম

তোমার সাথে আড়ি।