জীবন বীমা কর্পোরেশনের সিলেট রিজিওনাল অফিসের আওতাভুক্ত মৃত্যু ও বীমা দাবীর চেক হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক হস্তান্তর করা হয়।
চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. মুহিবুজ্জামান (অতিরিক্ত সচিব)।
সিলেট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শেখ রাসেল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জীবন বীমা কর্পোরেশনের মহাব্যবস্থাপক-প্রশাসন, অর্থ ও হিসাব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান (উপসচিব) সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।