সম্প্রতি চট্টগ্রামের বাঁশখালীতে ইস্টার্ন ব্যাংকের ৩৬তম উপশাখা উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন করেছেন ৫ নং কালিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এ এন এম শাহদাত আলম চৌধুরী, ২নং সাধনপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা, বাঁশাখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ফারুক, ইবিএল ডিএমডি এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার।
অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন ইবিএল ব্র্যাঞ্চ এরিয়া হেড-চট্টগ্রাম মেসবাহ উদ্দিন আহমেদ, হেড অব কর্পোরেট বিজনেস-চট্টগ্রাম, সঞ্জয় দাস, হেড অব চট্টগ্রাম অপারেশন্স, শুভ্র কান্তি সাহা, অপারেশন্স এরিয়া হেড-চট্টগ্রাম, মো. রেজাউল করিম শরীফ প্রমুখ।