বঙ্গবন্ধুর সমাধিতে অফিসার্স ক্লাবের শ্রদ্ধা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। অফিসার্স ক্লাব ঢাকার সভাপতি নির্বাচিত হওয়ার পর সাধারণ সম্পাদকসহ নির্বাহী কমিটির অন্য সদস্যদের নিয়ে তিনি গতকাল শনিবার সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে মন্ত্রিপরিষদ সচিব পবিত্র ফাতিহা পাঠ করে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

কমিটির সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিনসহ কমিটির সব সদস্য, গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল বেলী আফিফা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবীরসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ও অফিসার্স ক্লাব ঢাকার সদস্যদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।