প্রেসিডেন্টের জন্য দোয়া চাইলেন ইরানিরা

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিসহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্তের খবরের পর দেশটির আধা সরকারি ফারস নিউজ এজেন্সি তাদের প্রেসিডেন্টের জন্য দোয়ার আহ্বান জানিয়েছে। খবর বিবিসির।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজেও দেখা গেছে, মাশহাদ শহরে ইরানের প্রেসিডেন্টের সুস্থতার জন্য দোয়া করছেন। 

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, ওই হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছিল। কথা চলার মধ্যই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলে উদ্ধারকারীরা যাচ্ছেন। তবে কুয়াশা ও প্রতিকূল আবহাওয়ার কারণে তাদের পৌঁছাতে কিছুটা সময় লাগতে পারে।