ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির 'সন্ধান' পাওয়া গেছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএন এর বরাত দিয়ে রবিবার রাতে সিএনএন এ তথ্য জানিয়েছে।
দুর্ঘটনাস্থল থেকে ইরানের সামরিক বাহিনী সিগন্যাল পেয়েছে বলেও আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে।
টেলিভিশনের বরাত দিয়ে রয়টার্স বলছে, উদ্ধারকারী দলগুলো বিধ্বস্ত হেলিকপ্টারটির সন্ধান পেয়েছে। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দোল্লাহিয়ানকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারটির একজন ক্রুর সঙ্গে যোগাযোগ রাখছেন তারা। কিন্তু এখনো ঘটনাস্থলে পৌঁছাতে
এদিকে, হেলিকপ্টারটির উদ্ধার অভিযানে অংশ নেওয়া ইরানের রেড ক্রিসেন্টের এক কর্মকর্তা জানিয়েছেন, এখনও উদ্ধার অভিযান চলছে। স্থানীয় কিছু সংবাদমাধ্যম বিধ্বস্ত হেলিকপ্টার খুঁজে পাওয়া গেছে বলে ‘অসমর্থিত’ তথ্য প্রকাশ করেছে।
রবিবার ইরানের প্রেসিডেন্ট রাইসি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের বহনকারী হেলিকপ্টারটি ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়। ওই হেলিকপ্টারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমতি এবং এই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে-হাশেম ছিলেন।