কোপা আমেরিকার সবচেয়ে সফল দল উরুগুয়ে। ফুটবলের সবচেয়ে পুরনো আন্তর্জাতিক টুর্নামেন্টটিতে সর্বোচ্চ ১৫ বার শিরোপা জিতেছে তারা। কিন্তু ২০১১ সালে সর্বশেষ শিরোপা জয়ের পর আর শেষ চারেই উঠতে পারেনি তারা। যুক্তরাষ্ট্রে হতে যাওয়া এবারের আসরে নিজেদের হারানো আসন ফিরে পেতে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে দলটি।
কোপা আমেরিকায় উরুগুয়ের প্রাথমিক স্কোয়াড:
গোলরক্ষক:
সার্জিও রোশেট (ইন্তারন্যাসিওনাল), সান্তিয়াগো মেলে (আতলেতিকো জুনিয়র), ফ্রাঙ্কো ইসরায়েল (স্পোর্টিং সিপি), র্যান্ডাল রদ্রিগেজ (পেনারোল)।
ডিফেন্ডার:
হোসে মারিয়া গিমেনেজ (আতলেতিকো মাদ্রিদ), মাতিয়াস ভিনা (ফ্ল্যামিঙ্গো), রোনাল্ড আরাউহো (বার্সেলোনা), মাথিয়াস অলিভেরা (নাপোলি), গুইলেরমো ভারেলা (ফ্ল্যামিঙ্গো), সেবাস্তিয়ান কাকেরেস (আমেরিকা), ব্রুনো মেন্ডেজ (গ্রেনাদা), লুকাস ওলাজা (ক্রেসনোডার), নিকোলাস মারিচাল (ডায়নামো মস্কো)।
মিডফিল্ডার:
ফেদেরিকো ভালভার্দে (রিয়াল মাদ্রিদ), রদ্রিগো বেনটানকার (টটেনহাম), মাতিয়াস ভেকিনো (লাজিও), নাহিতান নানদেজ (কাগলিয়ারি), জর্জিয়ান আরিসকায়েতা (ফ্ল্যামিঙ্গো), নিকোলাস দে লা ক্রুজ (ফ্ল্যামিঙ্গো), ম্যানুয়েল উগার্তে (পিএসজি), রদ্রিগো জালাজার (ব্রাগা), নিকোলাসা ফনসেকা (রিভারপ্লেট)।
ফরোয়ার্ড:
লুইস সুয়ারেজ (ইন্টার মায়ামি), এডিনসন কাভানি (বোকা জুনিয়র্স), ডারউইন নুনেজ (লিভারপুল), ব্রায়ান রদ্রিগেজ (আমেরিকা), ফাকুন্দো তোরেস (অরল্যান্ডো সিটি), ফাকুন্দো পেলিস্ত্রি (গ্রেনাদা), অগাস্তিন কানোববিও (অ্যাথলেটিকো প্যারানায়েনসে), ফেদেরিকো ভিনাস (লিঁও), ইগনাসিও লাকুইনতানা (রেড বুল ব্রেগানটিনো), লুসিয়ানো রদ্রিগেজ (লিভারপুল মন্তেভিদিও)।
অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে গড়া এ দল নিয়েই যুক্তরাষ্ট্র্রে যাবেন উরুগুয়ের কোচ মারসেলো বিয়েলসা। সি গ্রুপে তাদের প্রতিপক্ষ স্বাগতিক যুক্তরাষ্ট্র, পানামা ও বলিভিয়া। জুনের ২৪ ও ২৮ তারিখে পানামা ও বলিভিয়ার মুখোমুখি হওয়ার পর জুলাই ২ তারিখ স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে উরুগুয়ে।