এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. আবুল বাশার সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক কেটে ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি ইন্টারনেট ব্যাংকিং এ্যাপ ‘এনসিসি অলওয়েজ’ এবং ‘কাস্টমার সেল্ফ সার্ভিস’ পোর্টাল চালুর ঘোষণা দেন।
ব্যাংকের ভাইস-চেয়ারম্যান মিসেস সোহেলা হোসেন, পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান মো. আবদুল আউয়াল, পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান আবদুস সালাম, প্রাক্তন চেয়ারম্যান ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান আলহাজ্জ্ব মো. নূরুন নেওয়াজ, পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান আমজাদুল ফেরদৌস চৌধুরী, প্রাক্তন চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান এস. এম. আবু মহসীন, পরিচালক ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান তানজীনা আলী, পরিচালক ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ, স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার এফসিএ এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম. শামসুল আরেফিনসহ সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
এ উপলক্ষ্যে একটি দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে ব্যাংক এর শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ভাইস-চেয়ারম্যান প্রফেসর ড. শহীদুল ইসলাম বারাকাতী মোনাজাত পরিচালনা করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ব্যাংকের চেয়ারম্যান মো. আবুল বাশার বলেন, ১৯৯৩ সালের ১৭ মে এনসিসি ব্যাংক যাত্রা শুরু করে ৩১ বছর পূর্ণ করল। এ দীর্ঘ সময়ে দেশের অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে এনসিসি ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভারী শিল্প, তৈরি পোশাক, ওষুধ শিল্প, বিদ্যুৎ ও অবকাঠামো নির্মাণসহ প্রায় সকল খাতেই এনসিসি ব্যাংকের অবদান রয়েছে। সুশাসন, নৈতিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার মাধ্যমে এনসিসি ব্যাংক ইতোমধ্যে দেশের অন্যতম একটি সেরা ব্যাংকে পরিণত হয়েছে।
গ্রাহকের আস্থা নিয়ে এনসিসি ব্যাংক এগিয়ে চলেছে এবং ভবিষতেও এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এম. শামসুল আরেফিন বলেন, আমরা খুব শিগগিরই ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ “এনসিসি অলওয়েজ” এবং “কাস্টমার সেল্ফ সার্ভিস” পোর্টাল চালুর মাধ্যমে গ্রাহকদের জন্য স্মার্ট ডিজিটাল ও পেপারলেস ব্যাংকিং সেবা শুরু করব। এনসিসি ব্যাংকের গ্রাহকবৃন্দ এই এ্যাপের মাধ্যমে একাউন্ট ও কার্ডের টাকা ট্রান্সফার, বিল প্রদান, ব্যাংক হিসাব থেকে এমএফএস হিসাবে টাকা প্রেরণসহ নানাবিধ আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারবেন। এর পাশাপাশি কাস্টমার সেল্ফ সার্ভিস পোর্টাল এর মাধ্যমে গ্রাহকবৃন্দ ঘরে বসেই একাউন্ট ও কার্ডের তথ্য হালনাগাদকরণসহ বিভিন্ন ধরনের সেবা অতি অল্প সময়ে নিজেরাই সম্পন্ন করতে পারবে।
তিনি বলেন, এনসিসি ব্যাংক ৩১ বছরের পথ চলায় মজবুত আর্থিক ভিত্তির ওপর যেমন দাড়াতে সক্ষম হয়েছে, তেমনি বিভিন্ন মানদন্ডে আজ একটি ভালো ব্যাংক হিসেবে স্টেকহোল্ডারদের কাছে বিবেচিত হচ্ছে। আগামী দিনগুলোতে এনসিসি ব্যাংক স্টেকহোল্ডারদের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জনের জন্য কাজ করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মো. মাহবুব আলম, মো. রাফাত উল্লা খান ও মো. জাকির আনাম, এসইভিপি ও সিআইও মোহাম্মদ আনিসুর রহমান, এসইভিপি ও কোম্পানী সচিব মো. মনিরুল আলম, এসইভিপি ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ মিজানুর রহমান এফসিএ, এসইভিপি ও সিআইও মোহাম্মদ আনিসুর রহমান, ইভিপি ও হেড অব রিটেইল অ্যান্ড এসএমই বিজনেস মোহাম্মদ রিদওয়ানুল হক, মানবসম্পদ বিভাগ প্রধান সৈয়দ হাসনাইন মামুন, হেড অব কার্ডস অ্যান্ড ডিজিটাল পেমেন্টস ডিভিশন জোবায়ের মাহমুদ ফাহিম উপস্থিত ছিলেন।