ইসরায়েল ও হামাস নেতাদের গ্রেপ্তারের আবেদন

যুদ্ধাপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং গাজায় হামাস নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর করিম খান কেসি। খবর বিবিসির।

তিনি বলেন, ৭ অক্টোবর থেকে গাজা ও ইসরায়েলে যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের দায় তাদের নিতে হবে। এ সময় ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং হামাস নেতা ইসমাইল হানিয়াহ ও তার সামরিক প্রধান মোহাম্মদ দেইফকেও গ্রেপ্তারের অনুরোধ জানান তিনি। 

সংগঠনটি জানায়, গত তিন বছর ধরে অধিকৃত অঞ্চলে ইসরায়েলের কর্মকাণ্ড এবং সাম্প্রতিক সময়ে হামাসের কর্মকাণ্ড  পর্যবেক্ষণ ও তদন্ত করছে আইসিসি।

সম্পতি নেতানিয়াহু ইসরায়েলের সিনিয়র ব্যক্তিদের আইসিসির ওয়ান্টেড তালিকায় যুক্ত করার  সম্ভাবনাকে ঐতিহাসিক ভুল বলে অভিহিত করেছেন।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৩৫ হাজার ৪৫৬ জনে পৌঁছেছে।