ক্রিকেটে বাংলাদেশের কাছে যুক্তরাষ্ট্র অচেনা হলেও ক্রিকেটার ও কোচ নাজমুল হোসেন শান্তদের চেনা প্রতিপক্ষ। যে দলটিতে আছেন ৭ দেশের ক্রিকেটার। কুরে অ্যান্ডারসন খেলেছেন নিউজিল্যান্ডের হয়ে। সাকিব আল হাসানদের বিপক্ষেও খেলেছেন ম্যাচ। তাদের নিয়েই গড়া দল মার্কিন যুক্তরাষ্ট্র।
এমন দলের বিপক্ষে প্রথমবার সিরিজ খেলতে গেছেন শান্তরা। আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। যেখানে প্রথমেই টসভাগ্যে হেরে গেছে বাংলাদেশ। স্বাগতিকরা টস জিতে নিয়েছে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।
ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজের শেষ ম্যাচে ছিলেন না লিটন দাস। তিনি আজ ফিরেছেন দলে। তার আত্মবিশ্বাস ফেরনোর ম্যাচে অবশ্য খেলানো হচ্ছে তানজিদ হাসান তামিমকে। লিটনের সঙ্গী হিসেবে তাই ওপেন করবেন সৌম্য সরকার।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, শেখ মেহেদি, রিশাদ হোসাইন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।