চলতি মৌসুমে হজ পালন করতে গিয়ে আরও একজন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২১ মে) মো. লুতফার রহমান নামের ৬৫ বছর বয়সী একজন হজযাত্রী মক্কায় মারা যান। তার পাসপোর্ট নম্বর-এ১২৯৬৯৩০৮। মঙ্গলবার রাতে হজ পোর্টালে আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে চলতি হজ মৌসুমে সৌদি আরবে আরও দুই হজযাত্রীর মৃত্যু হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন এবারের হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ৯ মে শুরু হয়। আগামী ১০ জুন পর্যন্ত যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ২২ জুলাই।