এক ঝলক

জ্যেষ্ঠ শিল্পীরা কাল নিপুণের বিরুদ্ধে এফডিসিতে মিছিল করেছেন। নিপুণের ছবিতে জুতার মালা দিয়ে বানানো হয়েছে ব্যানার। সেই ব্যানারে লেখা শিল্প ও শিল্পীর সম্মান নষ্টকারী নির্লজ্জ বেহায়া নিপুণের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

বলিউডে স্বজন-পোষণের ওপর নির্ভর করে ছবিতে চরিত্র দেওয়া হয় পরিণীতি চোপড়ার এ বক্তব্যের প্রতিবাদ করেন করণ জোহর। করণকে সমর্থন করেন কিয়ারা আদভানি।

সিনেমায় দেখানো হয় প্রথম স্ত্রীকে ধর্ষণ করছেন ট্রাম্প। আর এতেই তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ছবিতে ট্রাম্পের ভূমিকায় অভিনয় করেছেন সেবাস্টিয়ান স্ট্যান।

প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হলেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিনের ভাই আয়াজ উদ্দিন সিদ্দিকি। মূলত জমি নিয়ে বিরোধের জের ধরেই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

‘একেন বাবু’ খ্যাত অনির্বাণ চক্রবর্তী জুটি বেঁধেছেন অরুণিমা ঘোষের সঙ্গে। দুজনকে দেখা যাবে ‘পরান যাহা চায়’ চলচ্চিত্রে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে প্রথম লুক, তাতেই ভক্তদের নজর কেড়েছে।

সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ‘ম্যাড ম্যাক্স : ফিউরি রোড’। সম্প্রতি বিশ্বের সঙ্গে একই দিনে মুক্তি পাচ্ছে ঢাকাতেও। অস্ট্রেলিয়ার জর্জ মিলারের পরিচালনায় তরুণী ফিউরিওসা চরিত্রে অভিনয় করেছেন আনিয়া টেলর-জয়।