রাইসির মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক আজ

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসির মৃত্যুতে বাংলাদেশে আজ বৃহস্পতিবার এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে।

গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, শোক পালন উপলক্ষে বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। একইসঙ্গে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনায় বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

উল্লেখ্য, ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইবরাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদোল্লাহিয়ানসহ নয়জন নিহত হয়েছেন।