ময়মনসিংহের ত্রিশালে গর্তে পুঁতে রাখা অর্ধগলিত নারী ও দুই শিশুর মরদেহের পরিচয় পাওয়া গেছে। তারা উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়া গ্রামের আলী হোসেনের স্ত্রী আমেনা বেগম (৩০) এবং শিশু দুটি তাদের সন্তান আবু বক্কর (৪) ও আনাস (২)। এর আগে মঙ্গলবার বিকেলে রামপুর ইউনিয়নের হাইনজা মড়লবাড়ির মসজিদের পেছনে ফসলি জমি থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। পরে রাতে মরদেহগুলো শনাক্ত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নয়াপাড়া গ্রামের আবদুল হামিদের ছেলে আলী হোসেনই তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে পুঁতে রেখেছে।