আগামী শনিবার (২৫ মে) বঙ্গবাজার বিপণীবিতান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে শনিবার সকাল ৬টা হতে দুপুর ১২টা পর্যন্ত কিছু নির্দিষ্ট এলাকায় সর্বসাধারণ ও যান চলাচলে সুনির্দিষ্ট ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানায় ডিএমপি।
ডাইভারশন পয়েন্টগুলো হলো- হাইকোর্ট ক্রসিং, গোলাপশাহ মাজার ক্রসিং, সরকারি কর্মচারী হাসপাতাল ক্রসিং, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি (অমর একুশে হল) এর সামনে, ফুলবাড়িয়া ক্রসিং, চানখারপুল ক্রসিং, নিমতলী ক্রসিং।
এ অবস্থায় নগরবাসীকে উল্লিখিত সময়ে উপর্যুক্ত এলাকা/রোডগুলোহ পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য ডিএমপির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।