মোশতাক চৌধুরী ডিবিএইচের চেয়ারম্যান নির্বাচিত

ড. মোশতাক চৌধুরী ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কোম্পানির পরিচালনা পর্ষদের ১৪৯তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ড. চৌধুরী বিশ্বের বৃহত্তম বেসরকারি সংস্থা ব্র্যাকের ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মেইলম্যান স্কুল অফ পাবলিক হেলথের জনসংখ্যা এবং পারিবারিক স্বাস্থ্যের অধ্যাপক। ২০০৯-১২ সাল পর্যন্ত তিনি রকফেলার ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা এবং ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ম্যাকআর্থার ফেলো হিসেবেও কর্মরত ছিলেন। সাম্প্রতিক সময়ে, তিনি ভিজিটিং স্কলার হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানার নটর ডেম বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করেছেন। ড. চৌধুরী লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন থেকে পিএইচডি, লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে এমএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ (অনার্স) ডিগ্রি অর্জন করেছেন।

ড. চৌধুরী জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান কর্তৃক প্রতিষ্ঠিত ‘জাতিসংঘ মিলেনিয়াম টাস্কফোর্সের’ সমন্বয়কারী ছিলেন। বিজ্ঞপ্তি