উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে করা রিভিউ (রায় পুনর্বিবেচনা) আবেদন শুনানির জন্য আবার দিন ধার্য করা হয়েছে। কয়েক দফা পেছানোর পর আগামী ১১ জুলাই শুনানি দিন ধার্য করা হলো।
গতকাল বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে গঠিত আপিল বেঞ্চ এ দিন ধার্য করে। আদালতে রিট আবেদনকারীপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
অ্যাডভোকেট মনজিল মোরসেদ দেশ রূপান্তরকে বলেন, মামলাটি শুনানির জন্য-এর আগেও তারিখ ধার্য হয়েছিল। আজকেও (গতকাল) তালিকার ওপরের দিকে ছিল। প্রধান বিচারপতি আজ (গতকাল) বেঞ্চে ছিলেন না। তিনি বলেন, ‘আমরা মেনশন (শুনানির জন্য উপস্থাপন) করে শুনানি হবে কি না আরজি জানিয়েছিলাম। তখন ওই তারিখে (১১ জুলাই) শুনানির জন্য ধার্য করেন আদালত।’