বরগুনার তালতলীর উপকূলীয় দিয়ে সমুদ্রে মাছ শিকারের বরফ দিতে যাওয়ার সময় চার জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। পরে ওই চার জেলেকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল (২৩ মে) রাত ৮ টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত।
করাদণ্ডপ্রাপ্তরা হলেন- পাথরঘাটা উপজেলার ফিরোজ খান (২৮),বগেরহাট জেলার শহিদুল ইসলাম(৩২), মো. তাওহীদ (১৯) ও মো. মোশারেফ (৫৮)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় মাছ আহরণে ৬৫ দিনের নিষেধাজ্ঞা চলমান। এই নিষেধাজ্ঞা শুরুর আগেই কিছু ট্রলার গভীর সমুদ্রে চলে যাওয়ার অভিযোগ রয়েছে। গভীর সমুদে মাছ শিকারের জন্য উপকূল থেকে ছোট ছোট ট্রলারে বরফ দিয়ে আসতেন একটি চক্র। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে তালতলীর উপকূলীয় পায়রা নদীর মোহনা দিয়ে ছোট ট্রলারে বরফ নিয়ে সমুদ্রে রওনা হয়। এমন সংবাদে নৌ-পুলিশের একটি টিম নদীতে অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমান বরফসহ চার জেলেকে আটক করেন।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার জেলেকে ১ মাস করে করাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে ২’শ টাকা করে জরিমানা করা হয়। এ সময় বরফ বহনকারী ট্রলারটি জব্দ করা হয়।
সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত বলেন, সমুদ্রে মাছ শিকার করা ট্রলারে বরফ দিতে যাওয়ার অপরাধে চার জেলেকে ১ মাস করাদণ্ড দেওয়া হয়েছে।