ডিএসসিসিতে চাকরির সুযোগ, আবেদন করুন দ্রুত

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। প্রতিষ্ঠানটিতে রাজস্ব খাতভুক্ত ওয়ার্ড সচিব পদে ১৪তম গ্রেডে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩০ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

পদ: ওয়ার্ড সচিব।

পদসংখ্যা: ১টি।

জনবল নিয়োগ: ১৯ জন।

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।

অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।

বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)।

অন্যান্য সুযোগ-সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা দেয়া হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

প্রার্থীর বয়স: ১৮ থেকে ৩০ বছর। তবে বীর  মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান/শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।

কর্মস্থল: ঢাকা

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনপত্রের বিস্তারিত নিয়মাবলি এই লিংকে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে ১২১ নম্বরে কল অথবা vas.query@teletalk.com.bd ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে।

আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ৫০০ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ২৫ মে ২০২৪।

সূত্র: প্রতিষ্ঠানের ওয়েবসাইট।