রূপায়ণ দেলোয়ার টাওয়ারের উদ্বোধন

কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্রে রূপায়ণ দেলোয়ার টাওয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে টাওয়ার প্রাঙ্গণে ষষ্ঠতলায় ৩৮ জন মালিকের কাছে তাদের নিজ নিজ দোকানের কাগজপত্র বুঝিয়ে দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। বিশেষ অতিথি ছিলেন রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খাঁন রতন। রূপায়ণ দেলোয়ার টাওয়ার প্রাঙ্গণে উপস্থিত হলে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খাঁন রতন। পরে ফিতা কেটে রূপায়ণ দেলোয়ার টাওয়ারের উদ্বোধন করেন এমপি বাহার।  এর মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল কুমিল্লার বিলাসবহুল ও আধুনিক মানের এই বিপণিবিতান।

অনুষ্ঠানে আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, ‘অনেক জটিলতা কাটিয়ে আজকে রূপায়ণ টাওয়ার যাত্রা শুরু করল। আমি ব্যবসায়ী মালিকপক্ষ ও ক্রেতা-বিক্রেতা সবাইকে মার্কেটটি এগিয়ে নেওয়ার আহ্বান জানাই।’

রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খাঁন রতন বলেন, ‘এই মার্কেটটি তৈরির সময় বিশেষভাবে সহযোগিতা করার জন্য কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাই।’