ফ্রেঞ্চ কাপ ফাইনাল সাধারণত ফ্রান্সের জাতীয় স্টেডিয়ামে স্তাদ দে ফ্রান্সে হয়ে থাকে। কিন্তু প্যারিস অলিম্পিক সামনে রেখে স্তাদ দে ফ্রান্সের সংস্কারকাজ চলতে থাকায় এবার ফাইনাল হয়েছে লিলের মাঠ স্তাদ পিয়েরে-মাউরোয়।
ফাইনাল শুরুর আগে পিএসজি ও লিও সমর্থকদের মধ্যকার সংঘর্ষে লিলের রাজপথ রণক্ষেত্রে পরিণত হয়েছিল। স্থানীয় পুলিশ জানিয়েছে, পিএসজির কমপক্ষে ২০০ এবং লিওর ১০০ জন সমর্থক সংঘর্ষে জড়িয়েছিলেন।
এ ঘটনায় দুই দলের ২০ জন সমর্থক সামান্য আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে দুটি গাড়িও আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।
মাঠে বসে ফাইনাল দেখা প্রেসিডেন্ট মাখোঁ এ ঘটনায় নিন্দা জানিয়েছেন।