আইপিএলের ১৭তম আসরের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ। চেন্নাইয়ের এম চিদাম্বারাম স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স।
কলকাতা নাইট রাইডার্স তাদের একাদশে কোনো পরিবর্তন আনেনি। অবশ্য হায়দরাবাদ নিজেদের একাদশে একটি পরিবর্তন এনেছে। শাহবাজ খানের পরিবর্তে একাদশে আছেন আব্দুস সামাদ।
এবারের আইপিএলে ফাইনালের আগে দুবার মুখোমুখি হয়েছিল কলকাতা ও হায়দরাবাদ। লিগ পর্বে একবার, আরেকবার এক নম্বর কোয়ালিফায়ারে। দুবারই জিতেছিল কলকাতা।
কলকাতা এর আগে আইপিএল শিরোপা জিতেছে দুবার (২০১২ ও ২০১৪)। সানরাইজার্স হায়দরাবাদ আইপিএল শিরোপা জিতেছে ২০১৬ সালে।
এর আগে ২০০৯ সালে ডেকান চাঞ্জার্স জিতেছিল শিরোপা। সেই দলটি হায়দরাবাদের হলেও একই ফ্র্যাঞ্চাইজির ছিল না।