এক ঝলক

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন করেছেন মনোয়ার হোসেন ডিপজল। সমিতির দায়িত্ব পালনে আইনি বাধা কাটাতে এ আবেদন করেছেন তিনি।

ঢাকার গুলশানের রাস্তায় হুড খোলা গাড়িতে দেখা গেল তুর্কি সিরিজ কুরুলুস উসমান এর বুরাককে। এসময় হাজার হাজার ভক্ত তাকে দেখার জন্য ভিড় জমান ও সেলফি তোলেন।

নিজের সম্পর্ক নিয়ে কথা বলেছেন করণ জোহর। বললেন, ‘আমি নিজের সঙ্গেই একটা সম্পর্কে আছি।’ করণের আত্মজীবনী ‘দ্য আনস্যুটেবল বয়’- শিরোনামের বইয়ে খোলামেলা আলোচনা করেছেন করণ।

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কলকাতার অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকদিন ধরেই ভাইরাস জ্বরে আক্রান্ত তিনি। অবস্থার অবনতি হওয়ায় মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

ভারতের গুজরাটের একটি বিশ্ববিদ্যালয়ের গুডউইল অ্যাম্বাসেডর হয়েছেন দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। নুসরাতকে গেস্ট অব অনার হিসেবে ভূষিত করে বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ।