আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. সাইফুল ইসলাম যোগদান করেছেন। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি অধ্যাপক ড. সাইফুল ইসলামকে চার বছরের জন্য এআইইউবির উপাচার্য হিসেবে নিয়োগ দেন।
তিনি ফেব্রুয়ারি ২০২২ থেকে মে ২০২৪ পর্যন্ত ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ভাইস চ্যান্সেলর ছিলেন। অধ্যাপক ড. সাইফুল ইসলাম জুন ২০১৬ থেকে জুন ২০২০ পর্যন্ত বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের (বুয়েট) ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি