জনপ্রিয় তুর্কি অভিনেতা বুরাক ঔজচিভিতের সঙ্গে রূপান্তর যাত্রা শুরু করল সিঙ্গার বেকো। গতকাল এক সংবাদ সম্মেলনে ‘ট্রান্সফরমেশন জার্নি উইথ বুরাক ঔজচিভিত’ শীর্ষক এ যাত্রার ঘোষণা দিয়ে তুরস্কের কচ গ্রুপের ফ্ল্যাগশিপ প্রতিষ্ঠান আর্চেলিকের সহযোগী প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। এ সময় উপস্থিত ছিলেন সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এমএইচএম ফাইরোজ, আর্চেলিকের সাউথ এশিয়া রিজিওনাল মার্কেটিং, বিজনেস ট্রান্সফরমেশন অ্যান্ড গ্রোথের পরিচালক হানদান আবদুররাহমানোগলু ও সিঙ্গার বাংলাদেশের এই রূপান্তর যাত্রার ব্র্যান্ড অ্যাম্বাসাডর বুরাক ঔজচিভিত। বিজ্ঞপ্তি