শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা ১২-১৩ জুলাই

১৮তম শিক্ষক নিবন্ধনে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ১২ ও ১৩ জুলাই হবে। এই লক্ষ্যে ৮ বিভাগীয় শহরের জেলা প্রশাসককে চিঠি দিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

১২ জুলাই দেশের ৮ জেলায় সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত স্কুল-২ ও স্কুল পর্যায়ের লিখিত পরীক্ষা হবে। ১৩ জুলাই দেশের ৮ জেলায় সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা নির্ধারিত ভেন্যুতে হবে। ভেন্যুর তালিকা ইতিমধ্যে ৮ জেলার প্রশাসককে পাঠানো হয়েছে। ওইদিন অন্য কোনো প্রতিষ্ঠানের পরীক্ষার সূচি না রাখার অনুরোধ করা হয়েছে। জেলাগুলো হলো: বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর ও সিলেট।