ভিকারুননিসা

সেই ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলের আদেশ আপাতত বহাল

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার ২০২৪ শিক্ষাবর্ষের প্রথম শ্রেণিতে ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল করে হাইকোর্টের দেওয়া সিদ্ধান্তের ওপর কোনো আদেশ দেয়নি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে শিক্ষার্থীদের অভিভাবকরা আপিল বিভাগে আবেদন করেছিলেন।

গতকাল রবিবার চেম্বার আদালতের বিচারপতি এম ইনায়েতুর রহিম এ বিষয়ে আদেশ না দিয়ে আবেদনকারীদের নিয়মিত আপিল করতে আদেশ দেন। গত ২১ মে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এক রায়ে ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল করে রায় দেয়। একই সঙ্গে ভর্তি নিয়ে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ দেয় আদালত।