সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি। প্রতিষ্ঠানটিতে ম্যানেজিং ডিরেক্টর (এমডি) পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২০ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি।
পদ: ম্যানেজিং ডিরেক্টর (এমডি)।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস, অর্থনীতি, পরিসংখ্যান, গণিত বা আইন বিষয়ে স্নাতক ডিগ্রি।
অতিরিক্ত যোগ্যতা: পুঁজিবাজার বা সংশ্লিষ্ট ক্ষেত্রে আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। ফিনটেক, তথ্যপ্রযুক্তি ও গভর্নেন্স বিষয়ে জানাশোনা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। পুঁজিবাজার বা কোনো আর্থিক প্রতিষ্ঠানে কৌশলগত নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। উপস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে।
অভিজ্ঞতা: ব্যবস্থাপনা পর্যায়ে অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। অথবা সিএফএ, সিএ, সিএমএ, সিএস, সিপিএ প্রফেশনাল ডিগ্রিসহ অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কোনো স্বনামধন্য প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পর্যায়ে অন্তত ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: আকর্ষণীয় বেতন-ভাতা দেওয়া হবে ।
অন্যান্য সুযোগ-সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা দেয়া হবে।
চাকরির ধরন: তিন বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)।
কর্মস্থল: ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের ডিএসইর ওয়েবসাইটের এই লিংকে Apply Now বাটনে ক্লিক করে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।
আবেদনের শেষ সময়: ২০ জুন ২০২৪।
সূত্র: প্রতিষ্ঠানের ওয়েবসাইট।