আইপিএলে ডট বলের বিপরীতে ১ লক্ষ ৬১ হাজার বৃক্ষরোপণ

টাটা গ্রুপের সঙ্গে একজোট হয়ে আইপিএল প্লেঅফে প্রতিটি ডট বলের বিপরীতে ৫০০টি গাছ লাগানোর ঘোষণা দিয়েছিল ভারতীয় ক্রিকেটে বোর্ড (বিসিসিআই)। ভারতে সবুজায়নের অংশ হিসেবে গত ২০২৩ মৌসুম থেকেই এ উদ্যোগ নেয় সংস্থাটি। প্লে অফের চার ম্যাচ মিলিয়ে ৩২৩টি ডট বল হওয়ায় এবার ১ লক্ষ ৬১ হাজার ৫০০ গাছ লাগাবে টাটা গ্রুপ ও বিসিসিআই।

২০২৪ আইপিএল প্লে অফে ডট বলের হিসাব:

ম্যাচ
দল
ডট বল
নতুন গাছ
কোয়ালিফায়ার ১
কলকাতা-হায়দরাবাদ
৭৩
৩৬,৫০০
এলিমিনেটর
রাজস্থান-বেঙ্গালুরু
৭৪
৩৭,০০০
কোয়ালিফায়ার ২
হায়দরাবাদ-রাজস্থান
৯৬
৪৮,০০০
ফাইনাল
কলকাতা-হায়দরাবাদ
৮০
৪০,০০০

 

আইপিএলের গত মৌসুমে ৩২৩টি ডট বল হয়েছিল প্লেঅফ পর্বে। সে অনুযায়ী ১ লক্ষ ৪৭ হাজার গাছ লাগিয়েছিল সংস্থা দুটি। এবার আইপিএল যেমন চার-ছক্কার হিসেবে আগের সব মৌসুমকে ছাপিয়ে গেছে, তেমনি প্লে অফে ডট বলও হয়েছে আগের তুলনায় বেশি।