বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে অন্যতম ফেভারিট বাংলাদেশ। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেও দাপুটে জয় পেল স্বাগতিক বাংলাদেশ।
আজ বাংলাদেশ ৭৩-২২ পয়েন্টে হারিয়েছে ৭৩-২২ মালয়েশিয়াকে। মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুরুতে বাংলাদেশ ১১-০ পয়েন্টে এগিয়ে যায়।
প্রথমার্ধে ৩৭-৪ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায়। আগের ম্যাচে নেপালের কাছে হারা মালয়েশিয়া বিরতির পরও বাংলাদেশের সাথে পেরে ওঠেনি।
ম্যাচসেরা হন আল আমিন। ২৯ মে এ গ্রুপে ইন্দোনেশিয়ার বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।