বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের পিআরআইপি শাখা কর্তৃক আয়োজিত তথ্য অধিকার আইন ও বিধি-বিধান শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার অনুষ্ঠিত কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্ষ এয়ার ভাইস মার্শাল এ কে এম মনিরুল বাহার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনের পরিচালক ড. মো. আ. হাকিম।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুরুতেই স্বাগত বক্তব্য দেন। এরপর তথ্য অধিকার আইন ও বিধি-বিধান বিষয়ক কমিটির সভাপতি গ্রুপ ক্যাপ্টেন মো. রবিউল হাসান তথ্য অধিকার আইন, বিধিবিধান ও তথ্য প্রাপ্তি এবং সরবরাহ বিষয়ে আলোচনা করেন। এরপর কর্মশালার আলোচক পরিচালক তথ্য কমিশন বাংলাদেশ ড. মো. আ. হাকিম তথ্য অধিকার আইন ও বিধিবিধান সম্পর্কিত বিস্তারিত আলোকপাত করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ঢাকা ক্যাম্পাসের সকল কর্মকর্তা, শিক্ষক এবং কর্মচারীবৃন্দ সশরীরে এবং লালমনিরহাট ক্যাম্পসের সকল কর্মকর্তা, শিক্ষক এবং কর্মচারীবৃন্দ অনলাইনে অংশগ্রহণ করেন। আলোচনা শেষে উপ-উপাচার্য এয়ার কমডোর এ টি এম হাবিবুর রহমান সমাপনী বক্তেব্য এবং ধন্যবাদ জ্ঞাপনের মাধমে কর্মশালা সমাপ্ত হয়।