টেক্সটাইল শিল্পের মানের নিশ্চয়তা দিতে ‘আইকেয়ার’ চালু

বাংলাদেশের টেক্সটাইল শিল্পের গুণগত মানের নিশ্চয়তা দিতে অত্যাধুনিক ডিজিটাল প্লাটফর্ম ‘আইকেয়ার (রঈধৎব)’ চালু করেছে ইন্টারটেক। ‘কয়েকটি ক্লিকেই সম্পূর্ণ কোয়ালিটি’ এই স্লোগান নিয়ে চালু করা এই ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে পরীক্ষাগারে পণ্যের মান যাচাই থেকে অন্যান্য আনুষঙ্গিক তথ্য মিলবে সহজেই।

সোমবার রাতে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সেবার উদ্বোধন করা হয়, যেখানে আধুনিক এই সেবার নানান সুবিধার কথা তুলে ধরেন আয়োজকরা। বিশ্বব্যাপী শিল্প খাতে ‘টোটাল কোয়ালিটি অ্যাসিওরেন্স’ সেবাদানকারী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ইন্টারটেক গত নভেম্বরে তুরস্কে এবং মার্চে ভারতে উদ্ভাবনী ডিজিটাল প্লাটফর্ম ‘আইকেয়ার’ সফলভাবে চালু করেছে।